আপনি কি জানেন, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে সপ্তাহে মাত্র ৩৫-৪০ ঘণ্টা কাজ করে মাসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব? অনেক সময় দেশে কঠোর পরিশ্রম করেও প্রত্যাশিত বেতন পাওয়া যায় না। অথচ সঠিক দক্ষতা এবং তথ্য থাকলে আপনি পাড়ি জমাতে পারেন বিশ্বের সর্বোচ্চ বেতন প্রদানকারী দেশগুলোতে। আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব সবচেয়ে বেশি বেতনের দেশ গুলোর তালিকা নিয়ে, যেখানে প্রবাসীরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন।
বিশ্বের সর্বোচ্চ বেতন প্রদানকারী ১০টি দেশ
নিচে আমরা ১০ম স্থান থেকে ১ম স্থান পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বেতন দেওয়া দেশগুলোর বিস্তারিত আলোচনা করেছি।
১০. অস্ট্রেলিয়া (Australia)
উচ্চ জীবনমান এবং চমৎকার আবহাওয়ার জন্য অস্ট্রেলিয়া প্রবাসীদের কাছে খুবই জনপ্রিয়। খনিজ রপ্তানিকারক এই দেশটি তালিকার ১০ম স্থানে রয়েছে।
-
বার্ষিক মাথাপিছু আয়: ৬২,৬৬১ ডলার (প্রায় ৭৩ লাখ টাকা)।
-
কাজের সময়: দিনে সর্বোচ্চ ৭.৫ ঘণ্টা (সপ্তাহে ৩৮ ঘণ্টা)।
-
গড় মাসিক বেতন: ৫,১৮৮ ডলার (প্রায় ৬ লাখ ৮ হাজার টাকা)।
৯. ডেনমার্ক (Denmark)
ইউরোপের অন্যতম শান্ত এই দেশটি নবম অবস্থানে রয়েছে। স্টিল, রাসায়নিক ও জাহাজ নির্মাণ শিল্প এখানে প্রধান।
-
বার্ষিক মাথাপিছু আয়: ৬৮,০০০ ডলার (প্রায় ৮০ লাখ ৮৩ হাজার টাকা)।
-
কাজের সময়: সপ্তাহে ৩৭ ঘণ্টা।
-
গড় মাসিক বেতন: ৫,৭৩৩ ডলার (প্রায় ৬ লাখ ৭১ হাজার টাকা)।
৮. আইসল্যান্ড (Iceland)
মাছ ধরা এবং পর্যটন শিল্পের জন্য বিখ্যাত আইসল্যান্ডে সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করার সুযোগ থাকে।
-
বার্ষিক মাথাপিছু আয়: ৭৮,০০০ ডলার (প্রায় ৯২ লাখ ৩৫ হাজার টাকা)।
-
কাজের সময়: সপ্তাহে ৩৫-৩৬ ঘণ্টা।
-
গড় মাসিক বেতন: ৬,৫৬৬ ডলার (প্রায় ৭ লাখ ৭০ হাজার টাকা)।
৭. কাতার (Qatar)
মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার তেল ও গ্যাস রপ্তানির জন্য বিখ্যাত। এখানে কাজের ঘণ্টার নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, তবে আয় অনেক বেশি।
-
বার্ষিক মাথাপিছু আয়: ৮১,৪০০ ডলার (প্রায় ৯৫ লাখ ৪০ হাজার টাকা)।
-
গড় মাসিক বেতন: ৬,৭৮৩ ডলার (প্রায় ৮ লাখ টাকা)।
৬. আমেরিকা (USA)
বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ আমেরিকা। এখানে দক্ষ পেশাজীবীদের চাহিদা প্রচুর।
-
বার্ষিক মাথাপিছু আয়: ৮৫,৩৭৩ ডলার (প্রায় ১ কোটি টাকা)।
-
কাজের সময়: সপ্তাহে আদর্শ ৪০ ঘণ্টা।
-
গড় মাসিক বেতন: ৭,১০০ ডলার (প্রায় ৮ লাখ ৩০ হাজার টাকা)।
৫. সিঙ্গাপুর (Singapore)
এশিয়ার শীর্ষ ধনী দেশ সিঙ্গাপুর। শিল্প প্রধান এই দেশটি অত্যন্ত পরিশ্রমী এবং সুশৃঙ্খল।
-
বার্ষিক মাথাপিছু আয়: ৮৮,৪৪৭ ডলার (প্রায় ১ কোটি ৩৬ হাজার টাকা)।
-
কাজের সময়: সপ্তাহে ৪৪ ঘণ্টা।
-
গড় মাসিক বেতন: ৭,৩৭০ ডলার (প্রায় ৮ লাখ ৬৩ হাজার টাকা)।
৪. নরওয়ে (Norway)
তেল ও গ্যাস রপ্তানি নরওয়ের অর্থনীতির মূল চালিকাশক্তি। এখানে কর্মীদের জীবনের মান অত্যন্ত উন্নত।
-
বার্ষিক মাথাপিছু আয়: ৯৪,৬০০ ডলার (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা)।
-
কাজের সময়: সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টা।
-
গড় মাসিক বেতন: ৭,৮৮০ ডলার (প্রায় ৯ লাখ ২০ হাজার টাকা)।
৩. সুইজারল্যান্ড (Switzerland)
সার্ভিস সেক্টর বা সেবা খাতে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম সেরা। দেশটির ৭৬ শতাংশ মানুষ এই সেক্টরে কাজ করে।
-
বার্ষিক মাথাপিছু আয়: ১ লাখ ৫,৬০০ ডলার (প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা)।
-
কাজের সময়: সপ্তাহে ৪৫ ঘণ্টা।
-
গড় মাসিক বেতন: ৮,৮০০ ডলার (প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা)।
২. লাক্সজেমবার্গ (Luxembourg)
ইউরোপের ছোট্ট এই দেশটি ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য বিখ্যাত। এখানে দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করা নিষিদ্ধ।
-
বার্ষিক মাথাপিছু আয়: ১ লাখ ৭,৩০০ ডলার (প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা)।
-
গড় মাসিক বেতন: ৮,৯৪১ ডলার (প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা)।
১. লিস্টেনস্টাইন (Liechtenstein)
বিশ্বের সবচেয়ে বেশি বেতন দেওয়া দেশটির নাম লিস্টেনস্টাইন। এটি ইউরোপের একটি ক্ষুদ্র কিন্তু ধনী রাষ্ট্র।
-
বার্ষিক মাথাপিছু আয়: ১ লাখ ৭৫,০০০ ডলার (প্রায় ২ কোটি ৫৬ হাজার টাকা)।
-
কাজের সময়: সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টা।
-
গড় মাসিক বেতন: ১৪,৬২৫ ডলার (প্রায় ১৭ লাখ ১৪ হাজার টাকা)।
উপসংহার
আপনার যদি উচ্চ দক্ষতা থাকে এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে, তবে এই দেশগুলো আপনার জন্য স্বর্ণখনি হতে পারে। তবে মনে রাখবেন, এই দেশগুলোতে ভিসা পাওয়া এবং সেটেল হওয়া কিছুটা চ্যালেঞ্জিং। সঠিক পরিকল্পনা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে আপনিও হতে পারেন এই উচ্চ আয়ের অংশীদার।
আপনার মতামত জানান: আপনি সুযোগ পেলে এই তালিকার কোন দেশে যেতে চাইবেন? কমেন্ট করে আমাদের জানান।
আমি একটি প্রাইভেট ভিসা প্রসেসিং কোম্পানিতে জব করি। পাশাপাশি এই ব্লগটিতে লেখালেখি করি। আমি ব্রাক ইউনিভার্সিটে থেকে এমবিএ করেছি।